হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ৩)


দেশের গত কুড়ি পঁচিশ বছরে পাশ হওয়া সবচেয়ে সবচেয়ে শক্তিশালী আইন হল রাইট টু ইনফরমেশন (আরটিআই) এক্ট। ইউপিএ-১ সরকারের আমলে তৈরি হওয়া এই আইন ইউপিএ সরকারের জন্যই বুমেরাং হয়েছিল। আরটিআই এর জন্যই আমরা কমনওয়েলথ স্ক্যাম, টুজি স্ক্যামের কথা জানতে পেরেছিলাম যা ইউপিএ সরকারকে প্রবল নির্বাচনী ক্ষতির সামনে দাঁড় করিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ স্ক্যাম এবং টুজি স্ক্যাম ২০১৪ সালে ইউপিএ সরকারের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ।

আরটিআই অ্যাক্ট বর্তমান বিজেপি সরকারকেও বারবার প্রবল বিড়ম্বনায় ফেলেছে। বিশেষত আরটিআই এর মাধ্যমে চাওয়া ডিমনিটাইজেশন (নোটবন্দি) এর পরিসংখ্যান, প্রধানমন্ত্রীর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং রিজার্ভ ব্যাঙ্কের ননপ্রফিট আসেট সংক্রান্ত তথ্য বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলেছে।

একজন আরটিআই এক্টিভিস্ট যখন কোন সংস্থার কাছে তথ্য চেয়ে আবেদন করেন, তখন যদি সেই সংস্থা তথ্য দিতে না চান, বা সঠিক তথ্য না দেয়, তবে সেই আরটিআই এক্টিভিস্ট ইনফরমেশন অফিসারের কাছে অভিযোগ জানাতে পারেন এবং ইনফরমেশন অফিসার তখন সেই সংস্থাকে সঠিক তথ্য সঠিকভাবে আরটিআই এক্টিভিস্টকে দেওয়ার নির্দেশ দিতে পারেন। সুতরাং বোঝাই যাচ্ছে কোন সরকারি সংস্থার তথ্য এবং জবাবদিহির জন্য ইনফরমেশন অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইনফরমেশন অফিসারের ভূমিকা নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতির মতই মজবুত গণতন্ত্রের জন্য আবশ্যক। তাই শক্তিশালী গণতন্ত্রের জন্য ইনফরমেশন অফিসারের স্বার্থ ও সুরক্ষা রক্ষার জন্য ইনফরমেশন অফিসারের বেতন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং নির্বাচন কমিশনারের সমান রাখা হয় এবং তাদের চাকরির সময়সীমা ৫ বছর নির্ধারণ করা হয়। ৫ বছরের আগে একজন ইনফরমেশন অফিসারকে বরখাস্ত বা ট্রান্সফার করা যাবে না। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইনফরমেশন অফিসার যে সরকারি সংস্থাকে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন যা কোন সময় রুলিং পার্টির অনুকূলে নাও যেতে পারে। তখন যেভাবে রাজনৈতিক নেতারা পুলিশ কে যখন তখন ট্রান্সফারের ভয় দেখাতে পারে তেমনই তারা ইনফরমেশন অফিসারকে ভয় দেখাতে পারেন।

এই শিঙ্কার জন্যই ২০১৯ সালে বিজেপি গভর্নমেন্ট আরটিআই অ্যাক্ট কে সংশোধিত করে। ইনফরমেশন অফিসারের ট্রান্সফার, বেতন, চাকরির সময়সীমা নির্দিষ্ট না করে সেটি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়। এরফলে ইনফরমেশন অফিসার কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে থাকল। ২০১৯ সালে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আরটিআই অ্যাক্ট সংশোধন বিল পাশ করানো খুব কঠিন ছিল, কিন্তু ওড়িশার বিজেডি এবং তেলেঙ্গনার টিআরএস সমর্থনে বিজেপি এই বিল পাস করাতে সক্ষম হয়।

ভারতের গণতন্ত্র সাধারণ মানুষ কে সরকার নির্বাচিত করার অধিকার দিয়েছে। কিন্তু নির্বাচনের পরে সাধারণ মানুষের প্রতি সরকারের কোন জবাবদিহির দায় ছিল না। আরটিআই অ্যাক্ট সাধারণ মানুষকে নির্বাচিত সরকারকে প্রশ্ন করার বিস্তৃত ক্ষমতা দিয়েছিল। কোন রাস্তা, কোন ব্রিজে বানাতে কত টাকা খরচ হয়েছে, কে টেন্ডার দিয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ের কোন অধ্যাপক কিভাবে রিক্রুট হয়েছে ইত্যাদি প্রশ্ন একজন সাধারণ মানুষ আরটিআই এর মাধ্যমে করতে পারতেন। কোন গরমিল থাকলে সে নিয়ে সরকার প্রশ্নবাণে বিদ্ধ করতে পারা যেত। কিন্তু ২০১৯ সালের বিজেপি সরকারের এই সংশোধন আরটিআই অ্যাক্ট কে একটি প্রহসন করে তুলেছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বলতর করেছে।




Written by rourab

04th July Saturday 2026



   Share  

Write A Comment



 



Latest Articles



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ২)

02th July Thursday 2026


সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ একটি তিন সদস্যের কমিটিকে নিযুক্ত করেন, যারা ইলেকশন কমিশনার, সিবিআই ডাইরেক্টর, চিফ ভিজিলেন্স কমিশনার কে অ্যাপয়েন্ট, সার্ভিসের সময়সীমা এবং বিশেষ কিছু কারণে তাদের অফিস থেকে সরাতে পারেন। এই কমিটির তিন সদস্যরা read more..



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ১)

24th May Sunday 2026


রাজারহাট নিউটাউনে ১৭তম রাউন্ডে ৩১৬ ভোটে টিএমসি এগিয়ে ছিলো, ১৮তম রাউন্ডে বিজেপি ৩১৬ ভোটে এগিয়ে যায়।

এই আঠারতম রাউন্ডে একটি স্পেসিফিক বুথের একটি ইভিএম খোলা হয়। ইলেকশন কমিশনের সাইটের (১) read more..



কু চি টানেল

14th December Sunday 2025


প্রায় আড়াইশ কিলোমিটার বিস্তৃত মাটির তলার একটি গোটা শহর হলো দক্ষিণ ভিয়েতনামের এই কু চি টানেল। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধে এই কু চি টানেল ছিলো দক্ষিণ ভিয়েতনামী সেনা দের অপরিহার্য হাতিয়ার। ট্রপিকাল জঙ্গলে এসে ভিয়েতনামী read more..



The Protein Paradox: Why India Struggles to Get Enough

22th October Wednesday 2025


India is a country where about 80% of people suffer from protein deficiency. However, protein is very important as it helps build muscles, supports cognitive function, repairs body tissues, produces enzymes and hormones, and maintains overall health and immunity.

Undoubtedly, we need protein, and it does not matter whether it is sourced from animals or plants. Proteins are made up of 20 amino acids, out of which 9 essential amino acids cannot read more..



মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন

22th August Friday 2025


খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..

১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..



ব্যাকটেরিয়া খেকো ডাক্তার

19th July Saturday 2025


আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।

আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..



ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি

16th April Wednesday 2025


আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..



ড্রাগন কন্যা

19th March Wednesday 2025


হিজাব নাকি বোরখা।

ঘোমটা নাকি রাহুর গ্রাস ।

ঠিক করবে কোথায় যাবি তুই।

স্বর্গ, নরক আর বেহেস্ত।


এই হেলমেট, এই পোশাক

তোমায় নিয়ে যায় মহাকাশ।

মহাকাশ মহাকাশ মহাকাশ ||

read more..