pseudo science confirms but Science disapproves


কি করে চিনবেন কোন বক্তব্য অবৈজ্ঞানিক বা ছদ্ম বিজ্ঞান? আপনার সামনে যদি কেউ কোনো অবৈজ্ঞানিক বা ছদ্ম বিজ্ঞানের দাবি রাখেন, তাকে আপনি কি করে যুক্তি দেবেন?

১) ধরুন আপনার সামনে কেউ দাবি করলো ভূত আছে, আত্মা আছে ইত্যাদি ইত্যাদি। আপনি যখন তার এই দাবি গুলি নস্যাৎ করতে গেলেন, তিনি আপনাকে বলে বসলেন আপনি প্রমাণ করুন তো ভূত নেই, আত্মা নেই। কার্ল সেগণের মতে একে বলা হয় 'shifting of burden of proof'। তিনি বলেন যে কোনো অদ্ভুত দাবি প্রমাণ করার দায় বক্তার এবং ' extra-ordinary claim requires extraordinary evidence'। আমি হঠাৎ দাবি করলাম আমি হাত নাড়ালে উড়তে পারি। আমার বন্ধু স্বাভাবিক ভাবেই এই কথাটি বিশ্বাস করলো না, সে আমায় বলল তুমি প্রমাণ কর যে তুমি উড়তে পারো। এর উত্তরে আমার তাকে উড়ে দেখানো উচিত, কিন্তু আমি তা না করে বললাম তুমি প্রমাণ করো তো আমি উড়তে পারি না। এই ধরনের পাল্টা প্রমাণের দায়িত্ব কোনো মতেই আপনার বন্ধুর নয়।

2) আপনার বন্ধু দাবি করলো যে তার বাড়িতে একটা ব্রহ্ম দৈত্য আছে। আপনি বললেন চল তোর বাড়ি গিয়ে দেখে আসি। বন্ধু আপনাকে তার বাড়ি নিয়ে গেলো এবং ঘরের একটি কোণ দেখিয়ে আপনাকে বললো "এই দ্যাখ ব্রহ্ম দৈত্য।" আপনি ব্রহ্ম দৈত্যকে দেখতে পেলেন না, বন্ধু কে বললেন ' কোথায়?' এই বার আপনার বন্ধু বললো, "একদম সরি রে, আমি তোকে বলতেই ভুলে গেছি যে ব্রহ্ম দৈত্য টা অদৃশ্য"। আপনি বললেন "আচ্ছা, তাহলে এক কাজ করি মেঝেতে কিছু পাউডার ছড়িয়ে দেই, তাহলে নিশ্চই ব্রহ্ম দৈত্যর পায়ের ছাপ দেখতে পাবো"। আপনার বন্ধু বললো "ওহ হো, এটাও বলতে ভুলে গেছি যে ব্রহ্ম দৈত্য টা শূন্যে ভাসে, ওর মাটিতে পা পরে না।" আপনি বললেন "বেশ ভালো কথা, তাহলে এক কাজ করি কিছু তরল রঙ ছিটিয়ে দেই, তাহলে ব্রহ্ম দৈত্যর শরীরের আউট লাইন টা দেখা যাবে কি বলিস"। বন্ধু বললো "ব্রহ্ম দৈত্য টা আসলে স্বচ্ছ, রঙ ছেটালে তার শরীর ও দেখা যাবে না।" আপনি বললেন "এক কাজ করি, একটা থার্মাল গগলস দিয়ে ব্রহ্ম দৈত্য কে দেখি"। শুনে আপনার বন্ধু বললো "ব্রহ্ম দৈত্যর শরীরে কোনো তাপ নেই"। আসলে 'ব্রহ্ম দৈত্যর অস্তিত্ব' একটি unfalsifiable দাবী। পৃথিবীতে এমন কোন পদ্ধতি নেই, যেই পদ্ধতিতে ব্রহ্ম দৈত্যর অস্তিত্ব কে disapprove করা যায়। বিখ্যাত বিজ্ঞানী কার্ল পুপার এর মতে unfalsifiable দাবি অপবিজ্ঞান হবার সম্ভাবনা প্রবল। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক দাবি কে মিথ্যে প্রমাণ করার একটি উপায় থাকে। যেমন 1919 সালে সূর্যগ্রহণের সময় তারাদের অবস্থান পরিবর্তিত না হলে আইনস্টাইন এর জেনারেল থিয়োরি ওফ রিলেটিভিটি মিথ্যে প্রমাণ হত। আপনি যদি লক্ষ্য করেন আপনার বন্ধুর দাবি unfalsifiable তাহলে অর্ধেক যুদ্ধ আপনি জিতে গেছেন। এই বার বন্ধু কে প্রশ্ন করুন " ব্রহ্ম দৈত্যটির আছে এবং নেই, এই দুটি ধারণার মধ্যে কি পর্যবেক্ষণগত ভাবে কি পার্থক্য আছে?" দেখবেন কোনো পার্থক্যই নেই। আপনার বন্ধু আসলে আপনাকে বলতে চাইছে পৃথিবীতে এমন কোন উপায় বা পদ্ধতি নেই যাতে ব্রহ্ম দৈত্যটির অস্তিত্ব কে disapprove করা যায়।


মনে রাখবেন pseudo science confirms but Science disapproves। এই পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন, ঈশ্বর, ভুত, কর্মফল, পুনর্জন্ম, স্বর্গ - মর্ত - পাতাল, আত্মা, জ্যোতিষ, আধ্যাত্মিকতা ইত্যাদি সকল কিছু unfalsifiable ক্লেইম।


Written by rourab

21th November Sunday 2021



   Share  

Write A Comment



 



Latest Articles



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ৩)

04th July Saturday 2026


দেশের গত কুড়ি পঁচিশ বছরে পাশ হওয়া সবচেয়ে সবচেয়ে শক্তিশালী আইন হল রাইট টু ইনফরমেশন (আরটিআই) এক্ট। ইউপিএ-১ সরকারের আমলে তৈরি হওয়া এই আইন ইউপিএ সরকারের জন্যই বুমেরাং হয়েছিল। আরটিআই এর জন্যই আমরা কমনওয়েলথ স্ক্যাম, টুজি স্ক্যামের read more..



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ২)

02th July Thursday 2026


সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ একটি তিন সদস্যের কমিটিকে নিযুক্ত করেন, যারা ইলেকশন কমিশনার, সিবিআই ডাইরেক্টর, চিফ ভিজিলেন্স কমিশনার কে অ্যাপয়েন্ট, সার্ভিসের সময়সীমা এবং বিশেষ কিছু কারণে তাদের অফিস থেকে সরাতে পারেন। এই কমিটির তিন সদস্যরা read more..



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ১)

24th May Sunday 2026


রাজারহাট নিউটাউনে ১৭তম রাউন্ডে ৩১৬ ভোটে টিএমসি এগিয়ে ছিলো, ১৮তম রাউন্ডে বিজেপি ৩১৬ ভোটে এগিয়ে যায়।

এই আঠারতম রাউন্ডে একটি স্পেসিফিক বুথের একটি ইভিএম খোলা হয়। ইলেকশন কমিশনের সাইটের (১) read more..



কু চি টানেল

14th December Sunday 2025


প্রায় আড়াইশ কিলোমিটার বিস্তৃত মাটির তলার একটি গোটা শহর হলো দক্ষিণ ভিয়েতনামের এই কু চি টানেল। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধে এই কু চি টানেল ছিলো দক্ষিণ ভিয়েতনামী সেনা দের অপরিহার্য হাতিয়ার। ট্রপিকাল জঙ্গলে এসে ভিয়েতনামী read more..



The Protein Paradox: Why India Struggles to Get Enough

22th October Wednesday 2025


India is a country where about 80% of people suffer from protein deficiency. However, protein is very important as it helps build muscles, supports cognitive function, repairs body tissues, produces enzymes and hormones, and maintains overall health and immunity.

Undoubtedly, we need protein, and it does not matter whether it is sourced from animals or plants. Proteins are made up of 20 amino acids, out of which 9 essential amino acids cannot read more..



মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন

22th August Friday 2025


খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..

১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..



ব্যাকটেরিয়া খেকো ডাক্তার

19th July Saturday 2025


আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।

আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..



ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি

16th April Wednesday 2025


আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..