ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি?
ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে বলতে গিয়ে অনেকেই 'ঈশ্বর নেই' প্রমাণ করতে বলেন। তারা মনে করেন ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে বড় যুক্তি। আস্তিকরা ঈশ্বরের অস্তিত্বর স্বপক্ষে যে সব যুক্তি সাধারণত দ্যান, তার মধ্যে এই যুক্তিটি সবচেয়ে দুর্বলতম।
ঈশ্বরের অস্তিত্ব একটি আনফলসিফায়েবেল ক্লেইম। অর্থাৎ এমন কোনো যুক্তি বা উপায় নেই যা দিয়ে ঈশ্বরের অস্তিত্ব কে নস্যাৎ করা সম্ভব। অন্যদিকে যে কোনো বৈজ্ঞানিক দাবি কিন্তু ফলসিফায়েবেল হয়। অর্থাৎ কোন একটি উপায় থাকে যা দিয়ে সেই দাবীটিকে ভুল প্রমাণ করা যায়। যেমন ধরুন যদি একটি বলকে নির্দিষ্ট ত্বরণ নিয়ে ছুঁড়ে মারলে নির্দিষ্ট সময় বাদে তার গতিবেগ নিউটনের সমীকরণে সাথে না মিললে নিউটন ভুল প্রমাণ হতেন।
দর্শনে একটি তত্ত্ব ব্যবহার করা হয় বার্ডেন অফ প্রুফ। অর্থাৎ যে কোন পজেটিভ ক্লেইম প্রমাণের দায়িত্ব যে ক্লেইম করছে তার। সুতরাং ঈশ্বরের মতো এক্সট্রোডিনারি ক্লেইমের যেমন এক্সট্রোডিনারি এভিডেন্সের দরকার রয়েছে তেমনি এই প্রমাণের দায় ও কিন্তু ঈশ্বর বিশ্বাসীদেরই।
ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের ব্যর্থতা প্রসঙ্গে বারটরান্ড রাসেল একটি চমৎকার এনালজি ব্যাবহার করেন। তিনি বলেন পৃথিবী এবং মঙ্গল গ্রহের চারদিকে সূর্য কে কেন্দ্র করে একটি 'চাইনিজ টি পট' (tea pot) প্রদক্ষিণ করছে এবং এই 'চাইনিজ টি পট' টি এতটাই ছোট যে কোন টেলিস্কোপ দিয়ে তা দেখা সম্ভব নয়। সুতরাং এই 'চাইনিজ টি পট' হাইপথিসিসটি আসলে একটি আনফলসিফায়েবেল ক্লেইম।
নীচের ছবিতে রিচার্ড ডকিন্সের তৈরি ধর্মীয়তা মাপার একটি স্কেল দেখানো হয়েছে। সেখানে '1' থেকে '7' অবধি সাতটি পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে '1' মানে আপনি জানেন যে ঈশ্বর আছেন। এবং '7' মানে আপনি জানেন যে ঈশ্বর নেই । '1' এবং '7' এর ঠিক মাঝখানে রয়েছে '4', যার মানে হল আপনি মনে করেন ঈশ্বর থাকা এবং না থাকার সম্ভাবনা ৫০%-৫০%। এটি কিন্তু অজ্ঞেয়বাদ নয়।
'2' মানে আপনি সঠিক ভাবে জানেন না যে ঈশ্বর আছেন কিন্তু আপনি বিশ্বাস করেন ঈশ্বর থাকার সম্ভাবনা বেশি। '6' মানে আপনি একজন নাস্তিক এবং আপনি বিশ্বাস করেন ঈশ্বর থাকার সম্ভাবনা খুব কম। একজন যুক্তিবাদী চিন্তক হিসেবে আমি এই '6 ' তে দাঁড়িয়ে আছি। আমি ততটাই ঈশ্বরে বিশ্বাসী যতটা আমি ড্রাগন, ইউনিকর্ন, ভূত প্রেতে এবং রাসেলের 'চাইনিজ টি পট' এর অস্তিত্ব কে বিশ্বাস করি।
ঈশ্বরের অস্তিত্বকে ডিসএপ্রুভ করা অর্থাৎ 'ঈশ্বর নেই ' তা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা 'চাইনিজ টি পট ' হাইপথিসিসে কে নস্যাৎ করার মতই একটি অসম্ভব কাজ। এখানে বলে রাখা দরকার 'ঈশ্বর ' এবং 'চাইনিজ টি পট ' কে আপনি ডিসএপ্রুভ করতে পারছেন না বলে, 'ঈশ্বর ' এবং 'চাইনিজ টি পট ' থাকার সম্ভাবনা নিয়ে আপনি যদি ধর্মীয়তার স্কেলে ৫০%-৫০% (4 নম্বর) পজিশন নেন, সেটি বলাইবাহুল্য অযৌক্তিক হবে। সুতরাং বলা যেতে পারে আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন একই যুক্তির নিরিখে আপনাকে 'চাইনিজ টি পটে'র অস্তিত্বকে ও মানতে হবে।
Written by rourab
11th August Sunday 2024

Share
Latest Articles
হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ৩)
04th July Saturday 2026
দেশের গত কুড়ি পঁচিশ বছরে পাশ হওয়া সবচেয়ে সবচেয়ে শক্তিশালী আইন হল রাইট টু ইনফরমেশন (আরটিআই) এক্ট। ইউপিএ-১ সরকারের আমলে তৈরি হওয়া এই আইন ইউপিএ সরকারের জন্যই বুমেরাং হয়েছিল। আরটিআই এর জন্যই আমরা কমনওয়েলথ স্ক্যাম, টুজি স্ক্যামের read more..
হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ২)
02th July Thursday 2026
সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ একটি তিন সদস্যের কমিটিকে নিযুক্ত করেন, যারা ইলেকশন কমিশনার, সিবিআই ডাইরেক্টর, চিফ ভিজিলেন্স কমিশনার কে অ্যাপয়েন্ট, সার্ভিসের সময়সীমা এবং বিশেষ কিছু কারণে তাদের অফিস থেকে সরাতে পারেন। এই কমিটির তিন সদস্যরা read more..
হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ১)
24th May Sunday 2026
রাজারহাট নিউটাউনে ১৭তম রাউন্ডে ৩১৬ ভোটে টিএমসি এগিয়ে ছিলো, ১৮তম রাউন্ডে বিজেপি ৩১৬ ভোটে এগিয়ে যায়।
এই আঠারতম রাউন্ডে একটি স্পেসিফিক বুথের একটি ইভিএম খোলা হয়। ইলেকশন কমিশনের সাইটের (১) read more..
কু চি টানেল
14th December Sunday 2025
প্রায় আড়াইশ কিলোমিটার বিস্তৃত মাটির তলার একটি গোটা শহর হলো দক্ষিণ ভিয়েতনামের এই কু চি টানেল। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধে এই কু চি টানেল ছিলো দক্ষিণ ভিয়েতনামী সেনা দের অপরিহার্য হাতিয়ার। ট্রপিকাল জঙ্গলে এসে ভিয়েতনামী read more..
The Protein Paradox: Why India Struggles to Get Enough
22th October Wednesday 2025
India is a country where about 80% of people suffer from protein deficiency. However, protein is very important as it helps build muscles, supports cognitive function, repairs body tissues, produces enzymes and hormones, and maintains overall health and immunity.
Undoubtedly, we need protein, and it does not matter whether it is sourced from animals or plants. Proteins are made up of 20 amino acids, out of which 9 essential amino acids cannot read more..
মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন
22th August Friday 2025
খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..
১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..
ব্যাকটেরিয়া খেকো ডাক্তার
19th July Saturday 2025
আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।
আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..
ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি
16th April Wednesday 2025
আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..

Write A Comment