গালৌতি কাবাব


ওয়াজিদ আলি শাহ। লখনৌর মসনদের এক আজব নবাব। ব্রিটিশরা যখন তাকে গ্রেফতার করতে মহলে ঢুকছেন। নবাব পালান নি। কারণ তাঁর জুতো পরিয়ে দেওয়ার লোক ইংরেজদের ভয়ে আগেই পালিয়েছে। সত্যিতো জুতো পরিয়ে দেবার লোক পালিয়ে গেলে নবাব নিজের হাতে জুতো পরে পালাবেনই বা কেমনে!

অবশেষে ব্রিটিশরা নিজের হাতে নবাবকে জুতো পরিয়ে ধরে নিয়ে গিয়েছিলেন। এতেই নবাবের নৈতিক জয়।

এরপর নবাব কে ব্রিটিশরা পাঠিয়ে দেন কলকাতার মেটিয়াবুরুজ। তারপর ইতিহাস তৈরী হয়। কলকাতার আলু সহ বিরিয়ানি। কলকাতা হয়ে ওঠে মোঘলাই খানার পীঠস্থান। সারা ভারতে দুটি মেইন স্ট্রিম বিরিয়ানি, যথা আউধ বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানি এর সাথে যুক্ত হয় কলকাতা বিরিয়ানি।


লখনৌ থাকাকালীন নবাব তার খানসামাদের খাবার নিয়ে অবাধ গবেষণার সুযোগ দ্যান। কিন্তু তার মন ভরে না। রাজ্যের গুরুতর চিন্তার বিষয় হয়ে ওঠে, কি করে কাবাব হয়ে উঠবে একদম তুলতুলে নরম। নবাব ডাকলেন এক প্রতিযোগিতা। লখনৌর বড় বড় খানসামা তৈরি করে আনলেন হরেক কিসম কাবাব।


হাজি মুরাদ আলী নামের এক ভদ্রলোক ছোট বেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যান। এই দুর্ঘটনায় একটি হাত তার নষ্ট হয়ে যায়। মুরাদ আলী নবাবের এই কাবাব প্রতিযোগিতায় নবাবের জন্য বানিয়ে আনেন ১৬০ রকম মশলা দিয়ে তৈরি গালৌতি কাবাব। এই কাবাব খেয়ে নবাব আপ্লুত হন। মুরাদ আলী পুরুস্কার জেতেন। তিনশ বছর ধরে মুরাদ আলীর বংশধররা লখনৌর আমিনাবাদে এই গালৌতি কাবাবের ইতিহাস আজও বয়ে চলেছেন। প্রতিবন্ধী মুরাদ আলী কে বলা হত টুন্দে। প্রতিবন্ধী বা টুন্দে মুরাদ আলীর গালৌতি কাবাব আজ ও দেশের রসনায় বিরামহীন রসদ জুগিয়ে চলেছে।


ছবিতে বেগম মজেছে কাবাবে


Written by rourab

11th December Sunday 2022



   Share  

Write A Comment



 



Latest Articles



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ২)

02th July Thursday 2026


সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ একটি তিন সদস্যের কমিটিকে নিযুক্ত করেন, যারা ইলেকশন কমিশনার, সিবিআই ডাইরেক্টর, চিফ ভিজিলেন্স কমিশনার কে অ্যাপয়েন্ট, সার্ভিসের সময়সীমা এবং বিশেষ কিছু কারণে তাদের অফিস থেকে সরাতে পারেন। এই কমিটির তিন সদস্যরা read more..



হিন্দু থুড়ি গণতন্ত্র খতরে মে (কিস্তি ১)

24th May Sunday 2026


রাজারহাট নিউটাউনে ১৭তম রাউন্ডে ৩১৬ ভোটে টিএমসি এগিয়ে ছিলো, ১৮তম রাউন্ডে বিজেপি ৩১৬ ভোটে এগিয়ে যায়।

এই আঠারতম রাউন্ডে একটি স্পেসিফিক বুথের একটি ইভিএম খোলা হয়। ইলেকশন কমিশনের সাইটের (১) read more..



কু চি টানেল

14th December Sunday 2025


প্রায় আড়াইশ কিলোমিটার বিস্তৃত মাটির তলার একটি গোটা শহর হলো দক্ষিণ ভিয়েতনামের এই কু চি টানেল। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধে এই কু চি টানেল ছিলো দক্ষিণ ভিয়েতনামী সেনা দের অপরিহার্য হাতিয়ার। ট্রপিকাল জঙ্গলে এসে ভিয়েতনামী read more..



The Protein Paradox: Why India Struggles to Get Enough

22th October Wednesday 2025


India is a country where about 80% of people suffer from protein deficiency. However, protein is very important as it helps build muscles, supports cognitive function, repairs body tissues, produces enzymes and hormones, and maintains overall health and immunity.

Undoubtedly, we need protein, and it does not matter whether it is sourced from animals or plants. Proteins are made up of 20 amino acids, out of which 9 essential amino acids cannot read more..



মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন

22th August Friday 2025


খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..

১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..



ব্যাকটেরিয়া খেকো ডাক্তার

19th July Saturday 2025


আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।

আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..



ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি

16th April Wednesday 2025


আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..



ড্রাগন কন্যা

19th March Wednesday 2025


হিজাব নাকি বোরখা।

ঘোমটা নাকি রাহুর গ্রাস ।

ঠিক করবে কোথায় যাবি তুই।

স্বর্গ, নরক আর বেহেস্ত।


এই হেলমেট, এই পোশাক

তোমায় নিয়ে যায় মহাকাশ।

মহাকাশ মহাকাশ মহাকাশ ||

read more..