লেসার ইভিল
ব্যক্তিগত ভাবে আমি কোনো ধর্ম ও ধর্ম সংক্রান্ত কোনো রীতি নীতি কে মান্য করি না। আমাদের বিয়ের সময় ও আমি এবং আমার স্ত্রী দুজনের সহ মতে কোন অগ্নি সাক্ষ্য, মন্ত্র, ও হিন্দু রীতি নীতি গ্রাহ্য করিনি। এরপর ও প্রায় এক বছরের বেশি সময় আমরা অতীব সুখ, শান্তি ভালোবাসায় আমাদের জীবন অতিবাহিত করছি। ভবিষ্যতে আমাদের সম্পর্কে কোনো অবনতি হলে তা সম্পূর্ণ পার্থিব কারণের জন্যই হবে। আমরা যখন নতুন গাড়ি এবং স্কুটি কিনি, সেগুলি কোনো মন্দিরে নিয়ে গিয়ে কোনো লাল ওড়না জড়িয়ে বা চন্দন বুলিয়ে পুজো করিনি। আমি বিশ্বাস করি এরপর যদি কোনো দুর্ঘটনা হয়, তা সম্পূর্ণ বস্তু জগতের কার্য কারণেই ঘটবে।
দীর্ঘ সাড়ে তিন বছরের লড়াইয়ের পর মা যখন গত মাসে মারা যান, আমি এবং আমরা কোন রকম মুখাগ্নি বা অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কোন নিয়ম কানুন ছাড়াই প্রাকৃতিক নিয়মে মা'কে দাহ করেছি। ধর্মের প্রকৃত উৎস আমাদের সংস্কৃতি। অনেক সময় ধর্মীয় রীতি নীতি আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায়। তাই কিছু ধর্মীয় রীতি নীতি আমি উদযাপন করি ধর্মীয় কারণে নয়, কেবল মাত্র সাংস্কৃতিক কারণে । এমনকি আমার অত্যন্ত কাছের মানুষরা যখন কোনো ধর্মীয় রীতি নীতি সাংস্কৃতিক কারণের জন্য পালন করেন, আমি তাতে অংশগ্রহণ করি এবং তাদের সাহায্য করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো সংগঠন বা একক ব্যক্তি যদি এই দ্বিতীয় শ্রেণীর 'ধর্মীয় কারণের ধর্মীয় বিশ্বাসের' বিরুদ্ধে কথা বললে, সেই সংগঠনের বা ব্যক্তির কোনো সামাজিক গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এখন ও এতটা প্রাপ্তবয়স্ক হয়নি যে, ধর্মীয় বিশ্বাস থেকে ধর্ম প্র্যাকটিসের কঠিন বিরুদ্ধাচরণ কে মেনে নেবে।
যদি প্রায় দেড়শ বছর পিছিয়ে ও যাই, স্বয়ং বিদ্যাসাগর বিধবাবিবাহ স্বপক্ষে রাধাকান্ত দেব ও ধর্ম জ্ঞানী পণ্ডিত দের যুক্তি দিতে গিয়ে ধর্ম এবং ধর্ম গ্রন্থের শরণাপন্ন হয়েছিলেন। বিদ্যাসাগর নিজে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে ছিলেন। বিধবাবিবাহর স্বপক্ষে প্রকৃত যুক্তি মানবিক ও জৈবিক চাহিদা হলেও সমাজে বিধবাবিবাহ কে প্রতিষ্ঠিত করতে তিনি ধর্মীয় যুক্তি কেই শ্রেয় মনে করেছিলেন। দূরদর্শী, জ্ঞানী ও বিবেচক সমাজ সংস্কারক হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন তৎকালীন সমাজ বিধবা বিবাহের প্রকৃত কারণকে মান্যতা দেবে না, তাই তিনি পরাশর সংহিতার একটি শ্লোক কে উল্লেখ করে ধর্ম পণ্ডিত দের চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বিধবা বিবাহ কে সামাজিক মান্যতা দিতে বাধ্য করেন। তৎকালীন সমাজে বিধবা বিবাহের সাফল্য মণ্ডিত প্রভাব এত টাই সুদূরপ্রসারী ছিল যে বিধবাবিবাহর পক্ষে বিদ্যাসাগরের এই ধর্মীয় ননসেন্স যুক্তি তে সমাজের কিছু যায় ই আসে না। একইভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধর্মীয় কারণে ধর্মীয় রীতিনীতি পালন করেন তাদের নাস্তিক যুক্তি ও নীতির দ্বারা বিরোধিতা না করে, বিদ্যাসাগরের আঙ্গিকে সফট ধর্মীয় যুক্তি দিয়েই তাদের ধর্ম বিশ্বাস কে চ্যালেঞ্জ করতে হবে।
আব্বাস সিদ্দিকি বিদ্যাসাগর নন, তিনি একজন ধর্ম গুরু। তার সাথে আমি অনেক কিছুতেই একমত নই। এই অপ্রাপ্তবয়স্ক সমাজে আমি তার সাথে একশ পা চলব, একশ এক তম পা'তে তিনি ভাতের লড়াই ছেড়ে জাতের লড়াইতে নামলে, আমি তার সাথে থাকবো না। তবে আব্বাস তো বলছেন 'আল্লাহ বলেছেন শুধু মুসলমান নয়, কোনো মানুষই যেন অভুক্ত না থাকেন'। তিনি তার সঙ্গী দের বলেছেন 'আল্লাহ বলেছে শুধু মুসলমান নয় পৃথিবীর সকল মানুষকে ভালো করতে হবে'। এই অপ্রাপ্তবয়স্ক সমাজে ধর্মীয় গোঁড়ামির থেকে মানুষকে টেনে তুলতে প্রাথমিক ভাবে আপাতত ধর্মের যুক্তিই প্রয়োজন, অতএব ধর্মের যুক্তিতে ধর্মের লড়াইয়ের থেকে ধর্মের যুক্তিতে ভাতের লড়াই হোক 'লেসার ইভিল '।
Written by rourab
13th March Saturday 2021
Share
Latest Articles
কু চি টানেল
14th December Sunday 2025
প্রায় আড়াইশ কিলোমিটার বিস্তৃত মাটির তলার একটি গোটা শহর হলো দক্ষিণ ভিয়েতনামের এই কু চি টানেল। ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধে এই কু চি টানেল ছিলো দক্ষিণ ভিয়েতনামী সেনা দের অপরিহার্য হাতিয়ার। ট্রপিকাল জঙ্গলে এসে ভিয়েতনামী read more..
The Protein Paradox: Why India Struggles to Get Enough
22th October Wednesday 2025
India is a country where about 80% of people suffer from protein deficiency. However, protein is very important as it helps build muscles, supports cognitive function, repairs body tissues, produces enzymes and hormones, and maintains overall health and immunity.
Undoubtedly, we need protein, and it does not matter whether it is sourced from animals or plants. Proteins are made up of 20 amino acids, out of which 9 essential amino acids cannot read more..
মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন
22th August Friday 2025
খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..
১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..
ব্যাকটেরিয়া খেকো ডাক্তার
19th July Saturday 2025
আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।
আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..
ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি
16th April Wednesday 2025
আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..
ড্রাগন কন্যা
19th March Wednesday 2025
হিজাব নাকি বোরখা।
ঘোমটা নাকি রাহুর গ্রাস ।
ঠিক করবে কোথায় যাবি তুই।
স্বর্গ, নরক আর বেহেস্ত।
এই হেলমেট, এই পোশাক
তোমায় নিয়ে যায় মহাকাশ।
মহাকাশ মহাকাশ মহাকাশ ||
read more..
ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি?
11th August Sunday 2024
ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে বলতে গিয়ে অনেকেই 'ঈশ্বর নেই' প্রমাণ করতে বলেন। তারা মনে করেন ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে বড় যুক্তি। আস্তিকরা ঈশ্বরের অস্তিত্বর স্বপক্ষে যে সব যুক্তি read more..
ধর্ম এবং নৈতিকতা
26th July Friday 2024
অনেকেই বলেন ধর্ম আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা তৈরি করে দেয়। অথচ তলিয়ে ভাবলে দেখা যায় মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা একটি অত্যন্ত আধুনিক আইডিয়া। মাত্র একশো বছর হয়েছে মানুষ ঠিক করে বুঝতে পেরেছে ক্রীতদাস প্রথা অমানবিক। এমনকি read more..

Write A Comment